Description
আজ থেকে আনুমানিক দু’হাজার বছর আগে মগধে, সম্রাট অশোকের সময়কালে যখন বৌদ্ধধর্ম বিস্তার লাভ করছিলো মগধ থেকে বঙ্গে। তখন বিত্তশালী শ্রেষ্ঠীকন্যা ত্রিপর্ণা কীভাবে তারই সখী সুতনুকার ঈর্ষার শিকার হয়ে সমাজ পরিত্যাজ্য হয়। হারায় সহায়-সম্পদ-আশ্রয়। তবে বদলে যায় তার ভাগ্যলিখন বৌদ্ধধর্মের আলোকে অবিশ্বাস্য ভাবে। আর সুতনুকা? তার ভবিতব্য কোন পথে এগোয়?
এটি একটি সাহিত্যধর্মী উপন্যাস। নারী ও পুরুষ মনের জটিল এক আবর্ত। প্রেমের অন্ধতা যখন নিজেরই পাপের শৃঙ্খল হয়ে ওঠে তা রূপ নেয় এক ভয়ংকর অভিসম্পাত ও পরিণতির। অননুমেয় ঘটনাবলির। যার পরিশেষ রচনা হয় ক্ষুদ্র থেকে বৃহৎতের যাত্রায়। স্বার্থ থেকে সত্যের পথে। উপন্যাসের ছত্রে ছত্রে রয়েছে সেই অবগাহনের পুন্যজল।
এই উপন্যাস পাঠক মনে দাগ রেখে যাবে বাংলা ভাষায়। বাকিটা পাঠকের অনুভবের অপেক্ষায়।