×

11AM-5PM, Except Holiday

-30%Gol golpo chouko golpo

Gol golpo chouko golpo

* In case the book price changed by the Publisher, we will confirm before processing.
Original price was: ₹400.00.Current price is: ₹280.00.

Publisher : The Cafe Table

Binding Type : Hard Cover

3 in stock

Buy Now

Description

সৌরভ মুখোপাধ্যায়ের মহাভারত-আধারিত ফিকশনের আপনি মুগ্ধ পাঠক, কিন্তু পড়েছেন কি ‘অবরোহিনী’, প্রথম যে-গল্প দিয়ে এই অন্য পথের যাত্রা শুরু? পড়েছেন আনন্দবাজার রবিবাসরীয়তে ছাপা সেই বারো বছর আগের মর্মান্তিক গল্প ‘সিসিফাসের পাথর’? কিংবা ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে সেই তুখোড় পরাবাস্তব, ‘মলিন মর্ম মুছায়ে’? অথবা, সেলফিশ জায়েন্টের অপরূপ বিনির্মাণ ‘অরূপকথা’? শ্মশানঘাটের নিষ্ঠুর গল্প ‘সাফাই’ কিংবা বিখ্যাত লেখকের গভীর অন্তর্দ্বন্দ্ব নিয়ে লেখা ‘জন্মান্তর’? আচ্ছা, দেশ পত্রিকায় সৌরভের সেই প্রথম গল্প ‘মেরুদণ্ডী’ ভুলে গেছেন কি? অথবা, জিগোলো-বৃত্তান্ত থেকে আশ্চর্য প্রেমকথায় পরিণত হয়ে ওঠার সেই দুর্দান্ত সাহসী গল্প ‘হে প্রেম হে নৈঃশব্দ্য’?
মূলত বড় কাগজেরই লেখক সৌরভ। কিন্তু তিনি ছোট পত্রিকায় কেমন ধাঁচের গল্প লেখেন, আপনি জানেন? পড়েছেন ব্যতিক্রমী নির্মাণ সেই সব? ‘নাইটল্যাম্প’ বা ‘দাহ’ কিংবা ‘বহুকৌণিক’?
‘চোরকাঁটা’ নামক যে গল্প পড়ে সুচিত্রা ভট্টাচার্য মুগ্ধ হয়ে ফোন করেছিলেন তরুণ লেখককে, সেটি আপনার পড়া? ‘জীবনীয়’ নামের এগারো বছর আগের সেই ‘দেশ’-কাঁপানো গল্প? আচ্ছা, অতি-প্রসিদ্ধ ‘শ্রাবণধারা’ কিংবা ‘রংমিলান্তি’— এদের তো ভোলার কথা নয়! কিংবা একেবারে হালের ‘পুরনো স্টেশন’—  রবিবাসরীয়ে ছাপা অন্যতম সেরা আখ্যান?
‘গোল গল্প, চৌকো গল্প’— সৌরভ মুখোপাধ্যায়ের পনেরো বছরের গল্পজীবন থেকে সযত্নে বেছে-আনা কুড়িটি মাইলস্টোন। একটা সম্পূর্ণ ‘জার্নি’, এই প্রথম দুই মলাটে। লেখকের ভাষায়, ‘আ ডকুমেন্টেশন অব দ্য মেকিং’।

Sourav Mukhopadhyay

Related Book

-30%

Original price was: ₹250.00.Current price is: ₹175.00.

-15%

Original price was: ₹500.00.Current price is: ₹425.00.

-30%

Original price was: ₹550.00.Current price is: ₹385.00.