×

11AM-5PM, Except Holiday

-30%Doshti Golpo

Doshti Golpo

* In case the book price changed by the Publisher, we will confirm before processing.
Original price was: ₹200.00.Current price is: ₹140.00.

Publisher : The Cafe Table

Binding Type : Hard Cover

20 in stock

Buy Now

Description

প্রচলিত ধারার গল্পের সঙ্গে এই সংকলনের দশটি গল্পের একটিরও কোনও মিল নেই। কোনও সুনির্দিষ্ট কাহিনী নেই এখানে। ঘটনা নেই। তবু এগুলি গল্প। সম্পূর্ণ নতুন ধারার গল্প। সূক্ষ্ম একটি বয়নকে আশ্রয় করে সংকলনের গল্পগুলি উঠে এসেছে অনুভবের জগৎ থেকে। এই প্রকাশ আকস্মিক নয়। উৎসে আছে বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ সাহিত্য-আন্দোলন—‘শাস্ত্রবিরোধী গল্প আন্দোলন’। এর সঙ্গে সনাতন শাস্ত্রের কোনও সম্পর্ক নেই। এখানে ‘শাস্ত্র’ বলতে বোঝানো হয়েছে গতানুগতিক, মার্কামারা ছোটগল্প। প্রায় ষাট বছর আগের এই আন্দোলনটি বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য ছোটগল্প আন্দোলন হিসেবে চিহ্নিত ও স্বীকৃত। এই আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব শেখর বসুর প্রথম গল্পের বই ‘দশটি গল্প’। বইটি ওই আন্দোলনের ফসল। বিশিষ্ট এই লেখকের এটি প্রথম গ্রন্থও। প্রথম প্রকাশ ১৯৬৯ সালে, আজ থেকে ঠিক ৫৫ বছর আগে। রসজ্ঞ পাঠক ও গবেষকদের চাহিদায় বইটি সেদিনের প্রচ্ছদচিত্রসহ অবিকল আগের চেহারাতেই ছাপা হল। সংযোজন শুধু বইয়ের জ্যাকেট ও একটি মূল্যবান ভূমিকা।

Sekhar Basu

Related Book

-30%

Original price was: ₹250.00.Current price is: ₹175.00.

-15%

Original price was: ₹500.00.Current price is: ₹425.00.

-30%

Original price was: ₹550.00.Current price is: ₹385.00.