Description
নিঃশ্বাসটাই যদি বন্ধ হয়ে যায়, বিশ্বাস দিয়ে হবেটা কী? আবার হুসহাস শুধু নিঃশ্বাস চলছে, বিশ্বাস ছাড়া— নুন ছাড়া পান্তা (প্রকারন্তরে পাস্তা) নয় কি! আলু ছাড়া যেমন আলুপোস্ত। বেগুন ছাড়া কেমন বেগুনি?
উদাহরণ আরও আছে। এবং ইত্যাদি করে করে নিজের পছন্দ মাফিক এবার শুধু যোগ করে যান। তবে হ্যাঁ, প্রাণায়াম যদি করতেই হয় বিশ্বাস করে করুন।
বিশ্বাস করুন আপনার হৃদয়টি শান্ত লয়ে বাজছে। মিনিটে বাহাত্তর মানে বাহাত্তর। যদি হাসতে হয় হাসুন। বিশ্বাস করে। অবিশ্বাসী হাসি আপনি হাসবেন কেন?
মোটকথা প্রাণে বিশ্বাস থাকলে যে কোনও ফুল, শেষ দেখায় বিউটিফুল। আর তা না হলে, এক গোছা গোলাপকে মনে হবে—হায় হায়, এ তো কাঁটার ফাঁদ। বুঝি এপ্রিলফুল করে গেল!



